এক বছরে
গত বছর এমন দিনে ছোট্ট ছিলে
এই বছরে হঠাৎ হলে মস্ত বড়ো;
তোমায় বাঁধে এমন বিদ্যে কেউ শেখে নি,
যত বিশাল পাত্রে রাখি উপচে পড়ো।
গত বছর হাত দুখানি শালুকপারা
অবলীলায় খেলতে দিতে, সবাই জানে,
আজ কী হলো, চমকে ওঠো, চোখ তোলো না
কাঁচা আমটি হারিয়ে এলে কোন্ বাগানে?
এক বছরের বৃষ্টি পেয়ে তুমি হঠাৎ
ছটফটিয়ে ফুটে উঠলে- ডাগর ভারি :
এক বছরের চৈত্রে আমি ঝ'রে গেলাম
শুকনো হাওয়া চাবুক মারে ফুলকুমারী।
এই বছরে হঠাৎ হলে মস্ত বড়ো;
তোমায় বাঁধে এমন বিদ্যে কেউ শেখে নি,
যত বিশাল পাত্রে রাখি উপচে পড়ো।
গত বছর হাত দুখানি শালুকপারা
অবলীলায় খেলতে দিতে, সবাই জানে,
আজ কী হলো, চমকে ওঠো, চোখ তোলো না
কাঁচা আমটি হারিয়ে এলে কোন্ বাগানে?
এক বছরের বৃষ্টি পেয়ে তুমি হঠাৎ
ছটফটিয়ে ফুটে উঠলে- ডাগর ভারি :
এক বছরের চৈত্রে আমি ঝ'রে গেলাম
শুকনো হাওয়া চাবুক মারে ফুলকুমারী।