পরিয়ে দেবো
তুমি আমায় বললে আমি সর্বনাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা
তুমি আমায় বললে আমি সিক্ত ঘাসে
হৃদয়সুদ্ধু পুড়িয়ে আনবো দীর্ঘ জ্বালা
রাত পোহালেই এমনি হবে অন্ধকারের
বন্ধ দরজা ভাঙবে যদি কেউ না আসে
আমি আমার গর্বহরণ সাত পাহাড়ে
উলটে দেবো নীল তারা তোর বরণডালা
তুমি আমায় বললে আমি সর্বনাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা।
তুমি আমায় বললে, আমি এই বাতাসেই
ভাসতে পারি যেমন ভাবে পক্ষী ভাসে
অল্প দূরে আবছায় তার লক্ষ্য না সে-ই
তুমি কি নীল তীর-তরণী বক্ষ-ঢালা?
আমায় তুমি বললে আমি সর্বনাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা।
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা
তুমি আমায় বললে আমি সিক্ত ঘাসে
হৃদয়সুদ্ধু পুড়িয়ে আনবো দীর্ঘ জ্বালা
রাত পোহালেই এমনি হবে অন্ধকারের
বন্ধ দরজা ভাঙবে যদি কেউ না আসে
আমি আমার গর্বহরণ সাত পাহাড়ে
উলটে দেবো নীল তারা তোর বরণডালা
তুমি আমায় বললে আমি সর্বনাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা।
তুমি আমায় বললে, আমি এই বাতাসেই
ভাসতে পারি যেমন ভাবে পক্ষী ভাসে
অল্প দূরে আবছায় তার লক্ষ্য না সে-ই
তুমি কি নীল তীর-তরণী বক্ষ-ঢালা?
আমায় তুমি বললে আমি সর্বনাশের
সর্ব অঙ্গে পরিয়ে দেবো ফুলের মালা।